Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিবেশীর লোহার আঘাতে ৫ দিনেও জ্ঞান ফেরেনি বৃদ্ধের

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

প্রতিবেশীর লোহার আঘাতে ৫ দিনেও জ্ঞান ফেরেনি বৃদ্ধের

অভিযুক্ত মোহাম্মদ নাসিম। ছবি: সংগৃহীত

Advertisement

গাজীপুরে জমির বিরোধ নিয়ে লোহার আঘাতে মো. নবী হোসেন (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে ৫ দিন ধরে তিনি অজ্ঞান রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ নাসিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (১৩ এপ্রিল) বিকালে গাজীপুর মহানগরের ছোট দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম সরকার জানান, তিনি নবী হোসেনের বাড়ির একটি টিনসেট ঘরে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। সম্প্রতি প্রতিবেশী নাসিম ওই ঘরের জমি পাবেন বলে দাবি করেন। ঘটনার দিন সকালে তিনি বাড়িতে এসে ওই ঘর ছেড়ে দিতে বলেন। না হয় নবী হোসেনকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। এ ঘটনার পর বাড়ির অন্য সদস্যরা একটি দাওয়াতে ঢাকায় চলে যান। 

এ সুযোগে বিকাল সাড়ে ৫টার দিকে নাসিম একটি লোহার রড নিয়ে এসে নবী হোসেনকে একা পেয়ে মাথায় কয়েকটি আঘাত করেন। লোহার আঘাতে নবী হোসেনের মাথার হাড় ভেঙে মগজ বের হয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। নবী হোসেন ৫ দিন ধরে অজ্ঞান রয়েছেন বলে জানা গেছে।

চিকিৎসকের বরাত দিয়ে ভুক্তভোগীর ছেলে ইকবাল হোসেন জানান, তার বাবা ৫দিন ধরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে আছেন। ডাক্তার তাকে বলেছেন, তার বাবার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম।

গাজীপুর মেট্রো সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, এ ঘটনায় নবী হোসেনের বড় মেয়ে রেহানা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওইদিনই আমরা নাসিমকে গ্রেফতার করেছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম