Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রমিকদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা এমসি বাজার ইউনিয়ন মোড় এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক।

শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের একাধিক প্রতিশ্রুতি দিয়েও তা দেয়নি কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে কারখানায় গিয়ে তারা সাধারণ ছুটির ঘোষণা জানতে পারেন। এতে ক্ষুব্ধ হয়ে সহস্রাধিক শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল নয়টার দিকে শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে শ্রমিকেরা অবরোধ চালিয়ে গেলে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে ছত্রভঙ্গ হয়ে যান। এরপর তাদের কারখানার সামনে জড়ো হতে দেখা যায়।

শ্রমিকেরা জানান, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন গত ১০ অক্টোবর পরিশোধের কথা ছিল। নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তারা কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ওই দিনও বেতন না পেয়ে পরদিন বুধবার বেলা ১১টার দিকে শ্রমিকেরা এমসি বাজার-শিশুপল্লী আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

শ্রমিকদের দাবি, বুধবার বিকালের মধ্যে বেতন পরিশোধের নতুন সময় জানানো হলেও সেদিনও তা দেওয়া হয়নি।

কারখানার শ্রমিক সামিরা আক্তার বলেন, নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছিলেন। একাধিকবার বেতন দেওয়ার সময় জানানো হলেও তা পরিশোধ করা হয়নি।

মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, শ্রমিকেরা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। শ্রমিকেরা সরে না যাওয়ায় কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

চিহ্নিত মাদক কারবারির সঙ্গে গভীর রাতে পুলিশের ‘বৈঠক’

চিহ্নিত মাদক কারবারির সঙ্গে গভীর রাতে পুলিশের ‘বৈঠক’

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম