Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, জরিমানায় ধামাচাপার চেষ্টা

Advertisement

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম

বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, জরিমানায় ধামাচাপার চেষ্টা

ফাইল ছবি।

Advertisement

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে অভিযুক্তকে জুতা পেটা ও ৫০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল ইসলাম ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একজন বুদ্ধিপ্রতিবন্ধী নারী। গতকাল বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশের বোরো ধানখেতে কাজ করতে গেলে একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী একাব্বর আলী (৫৩) তাকে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তার কান্নার শব্দ শুনে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ভুক্তভোগীর চাচী আনোয়ারা বেগম বলেন, ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকে ভুক্তভোগী তার মায়ের সঙ্গে বসবাস করছেন। তার মা ও ভাইও বুদ্ধিপ্রতিবন্ধী। ঘটনার পরপরই এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের থানা বা হাসপাতালে যেতে বাধা দেন।

পরে ওই রাতেই অভিযুক্তের ছোট ভাই শাহজাহান মিয়ার বাড়িতে একটি সালিশ বৈঠক বসে। সেখানে ধর্ষক ও ভুক্তভোগীকে পাশাপাশি বসিয়ে উপস্থিত লোকজনের সামনে ঘটনাটি বর্ণনা করতে চাপ দেওয়া হয়। লজ্জা ও ভয়ের কারণে ভুক্তভোগী কথা বলতে সংকোচবোধ করলে তাকে ধমক দেওয়া হয়। একপর্যায়ে আপসের জন্য চাপ সৃষ্টি করা হয়। শেষ পর্যন্ত সালিশে অভিযুক্তকে জুতাপেটা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিষয়টি মীমাংসা হয়েছে বলে ভুক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয় না নিতে বলা হয়।  

পরে বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের নজরে এলে শুক্রবার তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর স্বজনদের সহায়তায় তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেলে তাকে ফরেনসিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, তিনি লোকমুখে ঘটনাটি শুনেছেন। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

ইউকে প্রসিকিউটর জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

৮০ বছর ধরে মুসাফিরখানায় বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

৮০ বছর ধরে মুসাফিরখানায় বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম