Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিপক্ষের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম

প্রতিপক্ষের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

ফাইল ছবি।

Advertisement

বগুড়ার শাজাহানপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিয়াম হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত ও তার সঙ্গী তুহিন (১৬) গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে উপজেলার ফুলতলার শাকপালা পার্কে এ ঘটনা ঘটে।

পরে নিহতের পরিবারের সদস্যদের হামলায় প্রতিপক্ষের তুর্য্য (২৫) নামে আরও একজন আহত হন।  

হামলার পর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শাজাহানপুর থানার এসআই আবু জাররা ও অন্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও এলাকাবাসীরা জানান, নিহত সিয়াম হোসেন বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা আমেরিকান বোর্ডিং এলাকার সাদিকুল ইসলামের ছেলে। তিনি রানীরহাট কারিগরি স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী। সিয়াম ও তুহিনের সঙ্গে শাকপালা এলাকার প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। মীমাংসার নামে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সিয়াম ও তুহিনকে শাকপালা পার্কে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তারা সিয়াম ও তুহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  

পরে স্থানীয়রা সিয়াম ও তুহিনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

এদিকে সিয়াম ও তুহিনকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকায় তাদের লোকজন প্রতিপক্ষের তুর্য্যকে ধরে বেধড়ক মারপিট করেন। আহত অবস্থায় তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সন্ধ্যায় শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। নিহত স্কুলছাত্র সিয়ামের লাশ শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

উড়োজাহাজের ককপিটে কতজন পাইলট থাকেন, কার কী দায়িত্ব

উড়োজাহাজের ককপিটে কতজন পাইলট থাকেন, কার কী দায়িত্ব

ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?

ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম