Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

কৃষির বাইরে বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই বলে মন্তব্য করেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: যুগান্তর

Advertisement

খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন জাগরণ ও নতুন বিপ্লব সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এর আগে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উত্তর জয়পুরের কাইচ্চাবাড়ি থেকে মনোহরপুর হাজির ব্রিজ হয়ে ইউছুফপুর রহমতখালী খাল পর্যন্ত পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন খাল খনন না হওয়ায় দেশের বিভিন্ন স্থানে খাল দখল ও ভরাট হয়ে গেছে। খালের দুই পাড় ও মাঝখানে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। কোথাও বাড়িঘর, কোথাও দোকানপাট নির্মাণ হয়েছে। শিল্প-কলকারখানার বর্জ্য জমে অনেক খাল মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে।  খাল খননের মাধ্যমে আমরা এগুলো উদ্ধার করব।

কৃষির বাইরে বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, মানুষ অত্যন্ত সচেতন। নিজেরা কষ্ট করে শ্রম দিয়ে কৃষিকাজ করে।  নারিকেল, সুপারি, শাকসবজি ও মাছ উৎপাদন বৃদ্ধির জন্য পানি ছাড়া আর কোনো বিকল্প নেই। খাল খননের মাধ্যমে পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা ব্যবহার করা গেলে উৎপাদন বাড়বে এবং কৃষক উপকৃত হবেন।

খাল পুনঃখনন প্রসঙ্গে মন্ত্রী জানান, রহমতখালী, ওয়াপদা খাল ও ভুলুয়া নদী পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর সঙ্গে সংযুক্ত ছোট খালগুলোও খননের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সুরক্ষা ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এই কর্মসূচি দীর্ঘমেয়াদে চালিয়ে যেতে হবে।

শিক্ষা খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন জরুরি। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার ভিত্তি হিসেবে কাজ করে। সেখানে অবকাঠামো, শিক্ষক ও পাঠদানের মান উন্নত না হলে শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়বে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে।

শিক্ষা খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্কুল, কলেজ, মন্দির ও মাদ্রাসার দিকে আমাদের নজর রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান কমে গেছে। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে পড়ালেখার মূল ভিত্তি। সেখানে যদি সঠিক পড়াশোনা না হয়, ক্লাশ না হয়, স্কুল জরাজীর্ণ থাকে, শিক্ষক না থাকে, তাহলে সেই ভিত্তি দুর্বল হয়ে পড়বে। ভিত্তি যেন শক্তিশালী হয় এবং পরিবারের সন্তানরা পড়ালেখা করে ভবিষ্যতে সবার মুখে হাসি ফোটাতে পারে—সেদিকেও আমাদের বিশেষ নজর রয়েছে।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এবং বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এমপি প্রিয়াঙ্কার তত্ত্বাবধানে খাল পুনঃখননের ৬৮ লাখ টাকা ফেরত

এমপি প্রিয়াঙ্কার তত্ত্বাবধানে খাল পুনঃখননের ৬৮ লাখ টাকা ফেরত

খাল খননের কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

খাল খননের কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

খাল পুনঃখনন প্রকল্পে বরাদ্দের ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

খাল পুনঃখনন প্রকল্পে বরাদ্দের ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

আরও পড়ুন

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

‘সরকার প্রতিবছর অভিযান দেয়, পরিকল্পনার ঘাটতি থাকায় বাস্তবায়ন হয় না’

‘সরকার প্রতিবছর অভিযান দেয়, পরিকল্পনার ঘাটতি থাকায় বাস্তবায়ন হয় না’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম