Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুরুষ সদস্যদের কাজের চাপ কমাতে এবার তেলের লাইনে নারীরা

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম

পুরুষ সদস্যদের কাজের চাপ কমাতে এবার তেলের লাইনে নারীরা

পুরুষদের কাজের চাপ কমাতে চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে মহিলাদের দীর্ঘ লাইন দেখা গেছে। ছবি: যুগান্তর

Advertisement

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেল নেওয়ার জন্য পাম্পে কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। তেল পাম্পে সারাদিন অবস্থান করার কারণে ব্যাহত হচ্ছে দিনের অন্যান্য কাজ। তাই পুরুষদের কাজের চাপ কমাতে চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে মহিলাদের দীর্ঘ লাইন দেখা গেছে। 

শনিবার (১৮ এপ্রিল) উপজেলার সন্তোষপুরে অংগন ফিলিং স্টেশনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।   

পরিবারের পুরুষ সদস্যদের কাজের চাপ কমাতে তারা লাইনে দাঁড়িয়েছেন বলে অনেকেই জানিয়েছেন।  

আকলিমা খাতুন নামের এক নারী বলেন, আমার স্বামী তেল নিতে আসলে পাম্পেই দিন পার হয়ে যায়। এতে ফসলের মাঠে অন্যান্য কাজ হয় না। যার কারণে আমার স্বামীকে কৃষিজমিতে কাজে পাঠিয়ে আমি সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, ডিজেল তেল নিয়ে বাড়িতে ফিরব।  

আসমা খাতুন নামের আরেক নারী বলেন, আমাদের কৃষি মালামাল বহনের জন্য পাওয়ারট্রলি রয়েছে। বাড়ির পুরুষ সদস্যরা তেল নিতে আসলে সেইদিন গাড়ির চাকা আর ঘুরে না। আয় রোজগার বন্ধ থাকে। তাই পুরুষদের কাজে পাঠিয়ে আমি নিজে এসে লাইনে দাঁড়িয়েছি। 

সন্ধ্যা রানী নামের আরও একজন বলেন, আমার বাড়িওয়ালা খুব অসুস্থ, এই গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ালে আরও অসুস্থ হয়ে যাবে। তাই আমি নিজেই তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি।

ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল হান্নান বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ পেট্রলের লাইনে ভিড় কিছুটা কম। তবে ডিজেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন রয়েছে। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও লাইন রয়েছে। পাঁচজন পরুষকে তেল দেওয়ার পর নারীদের লাইন থেকে একজনকে তেল দেওয়া হচ্ছে। উপজেলার অন্যান্য পাম্পগুলোতেও নারীদের লাইন চোখে পড়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সমুদ্রের তলদেশ দিয়ে মহেশখালী থেকে তেল আসবে পতেঙ্গায়

সমুদ্রের তলদেশ দিয়ে মহেশখালী থেকে তেল আসবে পতেঙ্গায়

জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হারের প্রভাব তেলের বাজারে

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হারের প্রভাব তেলের বাজারে

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

বিএনপি নেতা বোরহানকে দল থেকে বহিষ্কার

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম