Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফুলবাড়ীতে ২ মণ গাঁজাসহ সাবেক ইউপি সদস্য আটক

Icon

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম

ফুলবাড়ীতে ২ মণ গাঁজাসহ সাবেক ইউপি সদস্য আটক

অভিযুক্তের শোয়ার ঘরের খাটের নিচ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ছবি: যুগান্তর

Advertisement

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ সাবেক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩। অভিযানে আটক আতিকুর রহমান নয়নের (৫০) বাড়ি থেকে প্রায় দুই মণ গাঁজা উদ্ধার করা হয়। নয়ন উপজেলার বালারহাট এলাকার পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রোববার (১৯ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নয়নের বাড়িতে অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশি শেষে তার শোয়ার ঘরের খাটের নিচ থেকে এক মণ ৩৬ কেজি (৭৬ কেজি) গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, অভিযানে তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা তৎপরতাসহ এ ধরনের অভিযান চলমান থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

আসামির তালিকায় ছেলের নাম, নিজেই থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা

আসামির তালিকায় ছেলের নাম, নিজেই থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম