Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভারতীয় সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ

Advertisement

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম

ভারতীয় সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ

ফাইল ছবি।

Advertisement

মহেশপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার যাদবপুর সীমান্তের ওপারের ভারতীয় অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (১৫), পার-গোপালপুরের বাক্কা হোসেনের ছেলে সোহাগ হোসেন (২৭) এবং ওই গ্রামের গনি মন্ডলের ছেলে শাহিন (২২)। 

বিজিবি জানায়, ভারত থেকে মাদক নিয়ে দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

জানা গেছে, আগের দিন অবৈধ পথে ভারত থেকে মাদক আনতে যান ওই তিন ব্যক্তি। মাদক নিয়ে ফেরার পথে টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্ত পিলার ৪৯/২-এস এর ১০০ মিটার ভারতের অভ্যন্তর থেকে তাদের আটক করে নিয়ে যায়। 

বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, বিএসএফ আমাদের জানিয়েছে- আটক ব্যক্তিদের কাছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া গেছে। তাদের বিষয়ে দুই দেশের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, জানতে পেরেছি- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তিন বাংলাদেশিকে আটক করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রদল নেতা, অতঃপর...

কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রদল নেতা, অতঃপর...

যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতারা

যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতারা

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম