Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Advertisement

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Advertisement

ঝিনাইদহের মহেশপুরে বাড়ির পেছনের গর্তের পানিতে ডুবে নাহিয়ান (৪) ও হুমায়রা খাতুন (৩) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার যাদবপুর ক্যাম্পপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু নাহিয়ান ওই গ্রামের বাবু দর্জির ছেলে এবং হুমায়রা যশোরের আশিকুর রহমানের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

জানা গেছে, মা-বাবা কাছে না থাকায় শিশু হুমায়রা মামার বাড়িতে নানির কাছে বড় হচ্ছিল। ঘটনার দিন দুপুরে মামাতো ভাই নাহিয়ান ও হুমায়রা বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে তারা দুজনই বাড়ির পেছনের গর্তের পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই গর্তের পানি থেকে তাদের নিথর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন বলেন, পরিবারের সদস্যদের অজান্তে খেলা করতে গিয়ে শিশু দুটি গর্তের পানিতে ডুবে মারা গেছে। গর্তটি বাড়ির পেছনের নির্জন স্থানে থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি কেউ টের পায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

আরও পড়ুন

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম