Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

সার। ফাইল ছবি

Advertisement

সরকার নির্ধারিত নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ ও হরিণাকুণ্ডু উপজেলায় সারের ডিলার নিয়োগের তালিকায় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের ভাই, চাচাতো শ্যালক ও শ্যালকের স্ত্রীর নাম স্থান পেয়েছে। এক্ষেত্রে মানা হয়নি সরকার নির্ধারিত নিয়মনীতি। 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে কৃষি মন্ত্রণালয় থেকে নতুন ডিলারদের তালিকা প্রকাশের পরপরই বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, শুক্রবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সার ডিলারের তালিকা প্রকাশ হয়। এতে ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়নে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের চাচাতো শ্যালক নাজমুল হক মিশুর মেসার্স নাজমুল ট্রেডার্স ও ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নে এমএ মজিদের বড় শ্যালক মাহমুদ হাসান লিটনের স্ত্রী সুরমা হাসানের সাদ ট্রেডার্স ডিলারের তালিকায় স্থান পেয়েছে। 

নাজমুল হক মিশু শহরের বিহারী মোড় এলাকায় রড-সিমেন্টের ব্যবসা করে ও সুরমা হাসান গৃহিণী বলে জানা গেছে। তাদের নাম জেলা কমিটির সুপারিশে স্থান পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের তালিকায়। 

এছাড়াও হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে সারের ডিলার নিয়োগ পেয়েছেন বিএনপির সভাপতি এমএ মজিদের ভাই আব্দুল লতিফ। উপজেলার চাঁদপুর ইউনিয়নে ১, ২ ও ৩নং ওয়ার্ডের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলেও ৮নং ওয়ার্ড থেকে ডিলার নিয়োগ দিয়ে সরকারি নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আব্দুল লতিফ এই ইউনিয়নে মেসার্স একতা ট্রেডার্স নামে সারের ডিলার নিয়োগ পেয়েছেন।

নীতিমালার প্রধান শর্ত অনুযায়ী, কোনো ইউনিয়নের সারের ডিলার হতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেখানে তার নিজস্ব দোকান বা গোডাউনসহ ব্যবসায়িক অবকাঠামো থাকতে হবে। কিন্তু অভিযোগ উঠেছে, কালীগঞ্জ পৌরসভার বাসিন্দা উপজেলার শিমলা-রোকনপুর ও ত্রিলোচনপুর ইউনিয়নে সম্পূর্ণ কাল্পনিক ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিসিআইসি অনুমোদিত সারের ডিলারশিপ বাগিয়ে নিয়েছেন।

শিমলা-রোকনপুর ইউনিয়নে সারের ডিলার হিসেবে নিয়োগ পাওয়া নাজমুল হক মিসু পৌরসভার ৯নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং ত্রিলোচনপুর ইউনিয়নে সারের ডিলার হিসেবে নিয়োগ পাওয়া সুরমা হাসান পৌরসভার ৫নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। 

এর আগে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় থেকে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ এর আলোকে উপজেলার প্রতিটি ইউনিয়নে ডিলার ইউনিটের বিপরীতে সার ডিলার নিয়োগের জন্য শর্তসাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা হয়। সেখানে শর্তাবলীর গ/এর ১ এ উল্লেখ করা আছে আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা হতে হবে। এবং ২ এ উল্লেখ করা আছে নিজ মালিকানায় অথবা ভাড়ায় চালিত ৫০ মেট্রিক টন ধারণক্ষমতার গুদামঘর থাকতে হবে। উক্ত সার ডিলারদের নিয়োগের ক্ষেত্রে যার একটিও মানা হয়নি। 

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা জানান, জেলা বিএনপির সভাপতির আত্মীয় হিসেবে যদি ডিলার নিয়োগ হবে তাহলে আবেদন প্রক্রিয়া বন্ধ করে দিলেই হয়। নেতাকর্মীরা যারা টাকা খরচ করে আবেদন করেছে তাদের এভাবে আর্থিক ক্ষতি না করলেও হতো। ওই দুই ইউনিয়নে যাদের দেওয়া হয়েছে তারা কখনো সারের ব্যবসা করেননি। এছাড়া তারা কেউ এলাকার স্থায়ী বাসিন্দা না।

শিমলা-রোকনপুর ইউনিয়নে সারের ডিলার হিসেবে নিয়োগ পাওয়া নাজমুল হক মিসু জানান, তিনি জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের আত্মীয়। তিনি এর আগে সারের কোনো ব্যবসা করেননি। এছাড়া ওই ইউনিয়নে কোনো প্রতিষ্ঠান ছিল না। গত ৪ মাস আগে তিনি আবেদন করেছিলেন। এরপর বিস্তারিত কথা বলার জন্য তিনি শহরের বিহারী মোড়ের প্রতিষ্ঠানে যেতে বলেন।

কালীগঞ্জ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, জেলা কমিটির সুপারিশপ্রাপ্ত হয়ে তারা সারের ডিলার নিয়োগ পেয়েছেন। জেলা কমিটি তাদের ব্যাপারে ভালো বলতে পারবেন।

এ বিষয়ে কথা বলতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের মোবাইলে শনিবার দুপুর ২টা ১০ মিনিটে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে জানতে ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি নোমান হোসেনের মোবাইলে শনিবার দুপুর ১টা ৪৮ মিনিটে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তায় তিনি জানান, সার ডিলার নিয়োগসংক্রান্ত তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে প্রাপ্ত হয়নি। ফলে এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সমীচীন হবে না। তবে উপজেলা ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটি সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যাচাই-বাছাইপূর্বক তিনজনের নাম প্রস্তাব আকারে মন্ত্রণালয় বা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছে। নিয়োগপ্রক্রিয়ায় কোনো নীতিমালার ব্যত্যয়ের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুরি: রিজভী

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুরি: রিজভী

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বয়সসীমা অতিক্রম, ভাইভাও দেননি—তবু চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

বয়সসীমা অতিক্রম, ভাইভাও দেননি—তবু চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

তালিকায় বিএনপি নেতা ও তাদের স্ত্রী-ভাই-ছেলের নাম

রাজশাহীতে ডিলার নিয়োগ তালিকায় বিএনপি নেতা ও তাদের স্ত্রী-ভাই-ছেলের নাম

মণ্ডপগুলো পাহারা দেওয়ার তাগিদ দিচ্ছি: রিজভী

মণ্ডপগুলো পাহারা দেওয়ার তাগিদ দিচ্ছি: রিজভী

সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: আমান

সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: আমান

আরও পড়ুন

১৬ লাখ টাকায় কর্মচারী নিয়োগের অভিযোগ, আত্মগোপনে মাদ্রাসা সুপার

১৬ লাখ টাকায় কর্মচারী নিয়োগের অভিযোগ, আত্মগোপনে মাদ্রাসা সুপার

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

সারা দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণ করবে সরকার: আসাদুল হাবিব দুলু

সারা দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণ করবে সরকার: আসাদুল হাবিব দুলু

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম