Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্যারিস্টার তাসমিয়ার হাত ধরে ৫৪ বছরের আক্ষেপ ঘুচছে দেবীগঞ্জবাসীর

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম

ব্যারিস্টার তাসমিয়ার হাত ধরে ৫৪ বছরের আক্ষেপ ঘুচছে দেবীগঞ্জবাসীর

Advertisement

স্বাধীনতার ৫৪ বছর পর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার জন্য আসতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক মাইলফলক। প্রথমবারের মতো এ উপজেলা কোনো সন্তান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন।

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের মনোনয়ন ঘিরে এলাকায় তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

সোমবার রাতে জোটগত সিদ্ধান্তে তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা এলাকার চা দোকান সবখানেই আলোচনায় ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও স্বাধীনতার পর থেকে এ আসনে নির্বাচিত কেউই দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন না। আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচিত হলেও তারা বোদা উপজেলার হওয়ায় স্থানীয়দের মধ্যে এক বঞ্চনার অনুভূতি ছিল।

তাসমিয়া প্রধানের এই মনোনয়ন সেই দীর্ঘদিনের শূন্যতা পূরণের সম্ভাবনা হিসেবে দেখছেন অনেকেই।

দেবীগঞ্জ জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা ওয়াসিস আলম বলেন, এতদিন ধরে আমরা চেয়েছি আমাদের এলাকার একজন সংসদে গিয়ে আমাদের সমস্যার কথা তুলে ধরুক। অবশেষে সেই প্রত্যাশা পূরণের পথ তৈরি হয়েছে। তাসমিয়া প্রধান আমাদের এলাকার মানুষ, তাই তার প্রতি আমাদের আলাদা প্রত্যাশা রয়েছে।

উল্লেখ্য, ব্যারিস্টার তাসমিয়া প্রধানের দাদা সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের শেষ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তাসমিয়ার বাবা মজলুম জননেতা শফিউল আলম প্রধান ছিলেন রাজনীতিক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা।

পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তাসমিয়া প্রধান জাতীয় রাজনীতিকে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি লন্ডনের সোসাইটি অব লিংকন ইন থেকে বার এট ল ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে জাগপার সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। একই বছরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসন থেকে অংশ নিয়ে ওই আসনের ইতিহাসে প্রথম নারী হিসেবে আলোচনায় আসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম