Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গভীর রাতে নারীর ঘরে যুবদল নেতা, অতঃপর...

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:০৫ পিএম

গভীর রাতে নারীর ঘরে যুবদল নেতা, অতঃপর...

Advertisement

ফেনীর ফুলগাজীতে গভীর রাতে এক বিধবা নারীর ঘরে প্রবেশের অভিযোগে উপজেলা যুবদলের এক নেতাকে আটক করেন স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরে তাকে নাজেহাল করে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে ফুলগাজী উপজেলার আমজাদহাট বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক মনিরুজ্জামান মনির ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তাকে আটকের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে মনিরুজ্জামান মনির অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং স্থানীয় জামায়াতের লোকজন তাকে হেয়প্রতিপন্ন করতেই এ নাটক সাজিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাতে অভিযুক্ত ওই যুবদল নেতাকে সন্দেহজনকভাবে এক নারীর ঘরে ঢুকতে দেখেন প্রতিবেশীরা। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তখন তাকে নাজেহাল এবং ওই নারীকে মারধর করে জনতা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই নেতার বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বারবার পার পেয়ে যাচ্ছিলেন।

এ বিষয়ে ফুলগাজী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হুদা শাহীন যুগান্তরকে বলেন, নারীঘটিত কারণে মনিরকে আটক করেছে বলে শুনেছি। আমরা ঘটনা তদন্ত করছি এবং সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দল কখনো কারো অপরাধের দায়ভার নেবে না এবং অপরাধীকে প্রশ্রয় কিংবা সহযোগিতা করব না। যে নারীর সঙ্গে ঘটনা ঘটেছে তারা যদি আইনানুগ ব্যবস্থা নেন, আমরা সহযোগিতা করব।

এদিকে মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকে যুবদল নেতা মনিরুজ্জামান মনির বলেছেন, রাতে স্থানীয় একটি দোকান থেকে ফেরার সময় কিছু মানুষ তার পিছু নেয়। তার ওপর হামলা হতে পারে- এ ভয়ে তিনি ওই নারীর ঘরে ঢোকেন। তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং স্থানীয় জামায়াতের লোকজন তাকে হেয়প্রতিপন্ন করতেই এ নাটক সাজিয়েছে বলে দাবি তার।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম