Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিখোঁজের ৩ দিন পর দুর্গম পাহাড়ে মিলল সন্ন্যাসীর ঝুলন্ত লাশ

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম

নিখোঁজের ৩ দিন পর দুর্গম পাহাড়ে মিলল সন্ন্যাসীর ঝুলন্ত লাশ

Advertisement

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামের এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্থানীয়রা দুর্গম পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নয়ন দাশ পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশশার ঘোনা নাগপঞ্চমী মন্দিরের সেবায়েত ছিলেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোহাজারী এলাকার ফুলতলা গ্রামের গোপাল দাশের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত ১৯ এপ্রিল রাত প্রায় ৯টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাকে বসতঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ২০ এপ্রিল রাতে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ করা হয়।

পরে ২২ এপ্রিল দুপুরে স্থানীয়দের একটি দল মন্দিরের পূর্ব পাশের পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালিয়ে একটি গাছের সঙ্গে গলায় চাদর প্যাঁচানো অবস্থায় নয়ন দাশের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রহস্যজনক এই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

‘আমার সাইফকে আইন্না দাও’

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে এক নারী ‘আমার সাইফকে আইন্না দাও’

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৫

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম