Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জে প্রবাস ফেরত নারীর লাশ উদ্ধার

Advertisement

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

মানিকগঞ্জে প্রবাস ফেরত নারীর লাশ উদ্ধার

ফাইল ছবি।

Advertisement

মানিকগঞ্জের সিংগাইরে প্রবাস ফেরত রেমিট্যান্স যোদ্ধা রেহেনা আক্তার (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম (আয়নালের ব্রিজ) গ্রামের বাড়ির পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।  

নিহত রেহানা কিটিংচর গ্রামের মৃত হানিফের মেয়ে ও পার্শ্ববর্তী ধল্লা ইউনিয়নের মো. কামাল হোসেনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

পারিবারিক সূত্রে জানা গেছে, রেহেনা পাঁচ বছর আগে কাজের সুবাদে গৃহকর্মী হিসেবে জর্ডানে যান। গত বছর জর্ডান থেকে দেশে ফিরে স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় তার নানার বাড়িতে অবস্থান করে আসছিলেন। বুধবার দিবাগত গভীর রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হলে আর ঘরে ফিরে আসেননি। সকালে প্রতিবেশী রেজিয়া বেগম পাশের জঙ্গলে তার লাশ দেখতে পান। এ সময় তার গলায় থাকা চেইন পাওয়া যায়নি।   

পরবর্তীতে স্থানীয়রা সিংগাইর থানা পুলিশকে অবগত করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

মানিকগঞ্জ ডিসি মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম