Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এনজিও কর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম

এনজিও কর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

Advertisement

রাজশাহীর দুর্গাপুরে ছিনতাইকারীর চাপাতির আঘাতে এক এনজিও কর্মী গুরুতর আহত হয়েছেন। এ সময় তার সহকর্মীর কাছ থেকে কিস্তির প্রায় এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর পৌরসভা (নান্দোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাহিনুর রহমান (২৯) একটি এনজিওর ফিল্ড অফিসার। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ এলাকার শাহজাহানের ছেলে। তিনি দুর্গাপুর শাখায় কর্মরত রয়েছেন। তার সঙ্গে থাকা সহকর্মী মনিরা ঘটনাস্থলে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনজিওর দায়িত্ব পালনকালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে আহত শাহিনুর ও সহকর্মী মনিরা উপজেলার (নান্দোপাড়া) ধানের মিলের প্রায় ২০০ গজ দক্ষিণে পাকা সড়কের ওপর অবস্থান নেন এবং দুর্গাপুর ব্রাঞ্চ অফিসে তেল আনার জন্য যোগাযোগ করেন। এ সময় একটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি সেখানে এসে তাদের ছবি তুলতে থাকে। ছবি তোলায় আপত্তি জানালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলের ব্যাগ থেকে চাপাতি বের করে শাহিনুর রহমানের ডান হাতের বাহু ও বাম হাতের আঙুলে আঘাত করে গুরুতর জখম করে। পরে ছিনতাইকারীরা সহকর্মী মনিরার কাছে থাকা কিস্তির সংগ্রহ করা আনুমানিক এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত শাহিনুর রহমানকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত এনজিও কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত ছিনতাই বলে ধারণা করা হচ্ছে।  জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম