হামের উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় প্রথম শিশুর মৃত্যু
Advertisement
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো হাম উপসর্গ নিয়ে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশু হুমাইরা খাতুন সদর উপজেলার দীননাথপুর গ্রামের বাসিন্দা হুমায়ুন ইকবাল আহমেদের মেয়ে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি হাম উপসর্গ নিয়ে মারা গেছে।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরা খাতুনকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়। ২৩ এপ্রিল চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হলেও পরদিন সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন ভর্তি আছে এবং এ পর্যন্ত জেলায় প্রায় ৫০ রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে।
