Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাউজানে যুবককে গুলি করে হত্যা

Advertisement

Icon

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম

রাউজানে যুবককে গুলি করে হত্যা

কামরুজ্জামান বাবলু। ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের রাউজানে নানার বাড়ির খামারে সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কামরুজ্জামান বাবলু (৩৫)  নামে এক যুবককে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। 

শনিবার (২৫ এপ্রিল) ভোরে রাউজান আলীখিল ডিএনও ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত বাবলু রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল নঈম সওদাগর বাড়ির আবুল কালাম সওদাগরের ছেলে। 

জানা যায়, শুক্রবার রাতে বাড়ির অদূরে নানার বাড়ির খামারে দাওয়াত খেতে যান বাবলু। শনিবার ভোরে সেখান থেকে বন্ধুসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে জঙ্গল রাউজান আলীখিল ডিএনও ব্রিকফিল্ডের পাশে সড়কের উপর তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বাবলুর বাবা আবুল কালাম সওদাগর বলেন, বাবলু দিনমজুরের কাজ করলেও এলাকায় অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বেশ সোচ্চার ও প্রতিবাদী ছিলেন। এসব কারণে এলাকার বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারা তাকে হত্যা করে থাকতে পারে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান নিহতের বাবা।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।   

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একই পরিবারের ৮ জনকে হত্যা

যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একই পরিবারের ৮ জনকে হত্যা

মেহেদির রং মোছার আগেই লাশ হলেন প্রবাসী, হাসপাতালে নববধূ

মেহেদির রং মোছার আগেই লাশ হলেন প্রবাসী, হাসপাতালে নববধূ

খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১

খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১

পাওনা টাকার বিরোধে মারধর, যুবকের মৃত্যু

পাওনা টাকার বিরোধে মারধর, যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম