পাওনা টাকার বিরোধে মারধর, যুবকের মৃত্যু
Advertisement
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় গুরুতর আহত দিদারুল আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
দিদারুল আলম উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকার মোহাম্মদ সাবের ও ছায়েরা খাতুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দিদারুলকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। আর্থিক সংকটের কারণে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে তাকে সরফভাটায় নানার বাড়িতে রাখা হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দীন আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
