Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম

রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

এ সময় নগদ টাকা, বিদেশি মুদ্রা, মূল্যবান কাপড়-চোপড় ও অন্যান্য মালামাল লুট করে নেয় ডাকাত দল। ছবি: যুগান্তর

Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফিজুর রহমান হিরন নামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।  এ সময় ডাকাত দল হিরন ও তার মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও বিদেশি মুদ্রাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। শনিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

হিরন জানান, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। মায়ের টানে গত শুক্রবার দেশে ফেরেন। শনিবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে তাকে হাত-পা বেঁধে ফেলে। কোনো ধরনের শব্দ করলে হত্যা করা হবে বলে হুমকি দেয়। একই সঙ্গে তার মাকেও অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়।

তিনি জানান, ডাকাতরা নগদ ২৭ লাখ টাকা, বিদেশি মুদ্রা, মূল্যবান কাপড়-চোপড় ও অন্যান্য মালামাল লুট করে নেয়। ভোর চারটার দিকে ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করে। 

পরে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহযোগিতা চান হিরন। পুলিশ তাকে রূপগঞ্জ থানায় অভিযোগ করতে পরামর্শ দেয়। এরপর তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন। দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

নারায়ণগঞ্জ জেলা (গ) সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম