Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘মা, আমার আশা-ভরসা ছেড়ে দিও, আমার শারীরিক-মানসিক অবস্থা ভালো না’

Advertisement

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম

‘মা, আমার আশা-ভরসা ছেড়ে দিও, আমার শারীরিক-মানসিক অবস্থা ভালো না’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলাম। ফাইল ছবি।

Advertisement

ফরিদপুরের ভাঙ্গায় শেখ রাজু ইসলাম (৩৮) নামের এক উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে ভাঙ্গা পৌরসভার কোর্টপাড়া এলাকায় ‘মাতৃকুঞ্জ’ নামের একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

নিহত শেখ রাজু ইসলাম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ নুর ইসলামের ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।  তার স্ত্রী হ্যাপি আক্তার ভাঙ্গা পৌরসভার আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

হ্যাপি আক্তার জানান, সকালে স্কুলে যাওয়ার সময় তার স্বামী অসুস্থতার কথা জানান এবং অস্বাভাবিক কিছু কথাবার্তা বলেন। 

নিহতের মা রাশিদা বেগম বলেন, দুপুরে সে ফোন করে বলেছে- মা, আমার আশা-ভরসা তোমরা ছেড়ে দিও। আমার শারীরিক ও মানসিক অবস্থা ভালো না।

এদিকে ভবনের বাসিন্দা অ্যাডভোকেট ইকরাম আলী শিকদার বলেন, তাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যার কথা শোনা গেলেও স্থানীয়ভাবে তা মীমাংসা করা হয়েছিল। 

নিহতের ভাই শেখ রাজ্জাক জানান, মায়ের ফোন পেয়ে দ্রুত ভাঙ্গার বাসায় এসে দেখি, আমার ভাইয়ের লাশের পাশেই ভাবী ও দুইজন ভাতিজা পাশের কক্ষে বসে আছে।

ভাঙ্গা থানার এসআই হাবিব বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

ফমেক হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ফমেক হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

আরও পড়ুন

ট্রাকচাপায় ইজিবাইক আরোহী একই পরিবারের ৫ জনের মৃত্যু

ট্রাকচাপায় ইজিবাইক আরোহী একই পরিবারের ৫ জনের মৃত্যু

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম