Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রশিবির নেতার পদত্যাগ, জানালেন কারণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

ছাত্রশিবির নেতার পদত্যাগ, জানালেন কারণ

সদ্য পদত্যাগকৃত ছাত্রশিবির নেতা মো. ইব্রাহিম। ছবি: সংগৃহীত

Advertisement

পটুয়াখালী সদর উপজেলার মহিপুরে মো. ইব্রাহিম নামে এক ছাত্রশিবির নেতা সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

স্ট্যাটাসে ইব্রাহিম লিখেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত উপলব্ধি থেকে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তিনি সংগঠনের সব কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেওয়ার কথাও উল্লেখ করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, দেশের সেবা কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নয়। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এখন থেকে স্বতন্ত্র অবস্থান থেকে সমাজকল্যাণমূলক কাজে যুক্ত থাকতে চান এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই। এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও দীর্ঘ চিন্তাভাবনার ফল বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মো. ইব্রাহিম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা- এটি আমার কাছে ভালো লাগছিল না এবং এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। 

মহিপুর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল জোবায়ের বলেন, সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকতে পর্যাপ্ত সময় প্রয়োজন হয়। পারিবারিক ব্যস্ততার কারণে সময় দিতে না পারায় আলোচনা সাপেক্ষেই ইব্রাহিম অব্যাহতি নিয়েছেন।

জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম হোসাইন বলেন, ইব্রাহিম দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সংগঠন সম্মান জানায় এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ, এক এমপির বিদায়

আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ, এক এমপির বিদায়

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম