Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা তরুণের কারাদণ্ড

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা তরুণের কারাদণ্ড

ছবি: যুগান্তর

Advertisement

বরিশালের উজিরপুর উপজেলার একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মো. তাফসির ইসলাম (১৯) নামের ওই তরুণকে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল।

তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার চলমান এসএসসি পরীক্ষায় ধামুরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি অন্য এক পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) পরীক্ষায় অংশ নিতে গেলে কর্তৃপক্ষ তাকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাশত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অ্যাপল গ্লোবালটেলের এমডি-চেয়ারম্যানের কারাদণ্ড, ৯২৬ কোটি টাকা অর্থদণ্ড

অর্থপাচার অ্যাপল গ্লোবালটেলের এমডি-চেয়ারম্যানের কারাদণ্ড, ৯২৬ কোটি টাকা অর্থদণ্ড

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর

এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম