Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাটিতে পোঁতা হলো ১৬ কেজির বাঘাইড়

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

মাটিতে পোঁতা হলো ১৬ কেজির বাঘাইড়

বাঘাইড় মাছ

Advertisement

রাঙামাটির কাপ্তাইয়ে বিপন্ন প্রজাতির একটি নিষিদ্ধ বাঘাইড় মাছ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে পরিচালিত অভিযানে কাপ্তাই উপজেলা সদরের জেটিঘাট থেকে মাছটি উদ্ধার করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন কাপ্তাই রেঞ্জের লোকজন। উদ্ধার করা মাছটির ওজন ১৬ কেজি।

উদ্ধারের পর রাতেই স্থানীয়দের উপস্থিতিতে মাছটি কেরোসিন তেল দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে মাছটি উদ্ধার করা হয়েছে। মাছটি সম্ভবত কর্ণফুলী নদী থেকে শিকার করে বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছিল। এ সময় খবর পেয়ে অভিযান চালালে মাছটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশে এ প্রজাতির মাছ বিলুপ্তপ্রায়। তাই বংশবৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে এ প্রজাতির মাছ বাংলাদেশে শিকার, পরিবহণ ও কেনাবেচা আইনত নিষিদ্ধ।

তিনি জানান, উদ্ধার করা মাছটি কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মজিবুর রহমান ও বন বিভাগের কর্মকর্তাসহ লোকজনের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম