Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেশা করতে না দেওয়ায় চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম

নেশা করতে না দেওয়ায় চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের বগিতে নেশা করতে বাধা দেওয়ায় আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকার এসআরবি স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পরিত্যক্ত তিনটি বগির চেয়ারের ফোম পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, একটি পরিত্যক্ত ট্রেনের তিনটি খালি বগির ভেতরে আগুন লাগে। বগিগুলোর ভেতরে তেমন কোনো আসবাব বা মালামাল ছিল না। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এসআরবি স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার পংকজ রায় বলেন, কিছু ছিনতাইকারী একটি বগিতে বসে নেশা করছিল। দায়িত্বরত আরএনবি সদস্যরা তাদের দেখে ফেললে তারা দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, একসময় এই স্টেশন দিয়ে বন্দরের মালামাল পরিবহন করা হত। তবে দীর্ঘদিন ধরে স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। এখানে এখন পুরাতন ও পরিত্যক্ত বগি রাখা হয়। প্রায় ১.৯ কিলোমিটার এলাকাজুড়ে স্টেশনটি বিস্তৃত। অনেক স্থানে বাউন্ডারি ওয়াল নেই। অরক্ষিত অবস্থায় থাকায় এবং পর্যাপ্ত জনবল না থাকায় বিভিন্ন সময় ছিনতাইকারী ও অপরাধীরা এসব বগিতে অবস্থান নেওয়ার সুযোগ পাচ্ছে। এ বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

‘আমার সাইফকে আইন্না দাও’

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে এক নারী ‘আমার সাইফকে আইন্না দাও’

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম