Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Advertisement

Icon

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৪ পিএম

দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Advertisement

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার জগদল ও হাজারীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজারীপুর গ্রামে বিজয় তালুকদার ও রতিন্দ্র তালুকদারের মধ্যে কয়েক দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগও দেয়। পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি।

ঘটনার দিন মঙ্গলবার দুপুরে হাওড়ের সরকারি গোপাট দিয়ে ধান আনা-নেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিজয় তালুকদারের লোকজন রতিন্দ্র তালুকদারের লোকজনের ওপর হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন—মিহির তালুকদার (৪০), রন্টু তালুকদার (৩৮), সৈকত তালুকদার (২৪) এবং সাগর তালুকদার (২২)।

অন্যদিকে বিজয় তালুকদারের পক্ষের বিজিত তালুকদার দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

একই দিনে উপজেলার জগদল গ্রামে মাওলানা আব্দুল কুদ্দুস ও সমুজ মিয়ার লোকজনের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে সমুজ মিয়ার পক্ষের হালিমা বেগমের পালিত একটি হাঁস মাওলানা আব্দুল কুদ্দুসের পক্ষের হাক্কা মিয়ার বাড়িতে গেলে তা ধরে মারা হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষে রূপ নেয়।

দুপুরে দুইপক্ষের লোকজনের মধ্যে পুনরায় সংঘর্ষ হলে আরও অন্তত ৩০ জন আহত হন।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংঘর্ষে আহত যুবকের ওপর হাসপাতালে হামলা, জরুরি বিভাগ ভাঙচুর

সংঘর্ষে আহত যুবকের ওপর হাসপাতালে হামলা, জরুরি বিভাগ ভাঙচুর

মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম