Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নান্দাইলে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ২৭০ হেক্টর জমির ধান

Advertisement

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম

নান্দাইলে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ২৭০ হেক্টর জমির ধান

অপরিকল্পিতভাবে পুকুর খনন, খাল দখল এবং পানি প্রবাহের পথ বন্ধ করে বাড়িঘর নির্মাণই এই অকাল জলাবদ্ধতার প্রধান কারণ বলে অভিযোগ করেন স্থানীয়রা।

Advertisement

ময়মনসিংহের নান্দাইলে অতিবৃষ্টি ও অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে কয়েকশ হেক্টর জমির পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। বিল ও হাওড় অঞ্চলে কৃষকের হাড়ভাঙা খাটুনির সোনালি ফসল এখন পানির নিচে, যা দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। 

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে পুকুর খনন, খাল দখল এবং পানি প্রবাহের পথ বন্ধ করে বাড়িঘর নির্মাণই এই অকাল জলাবদ্ধতার প্রধান কারণ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর নান্দাইলের ১৩টি ইউনিয়নে মোট ২২ হাজার ২৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। তবে সাম্প্রতিক টানা বর্ষণে নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ৯০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ২৭০ হেক্টর জমির পাকা ও আধাপাকা ধান সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। প্রতিকূল আবহাওয়া ও শ্রমিক সংকটের মাঝেও কৃষকরা মরিয়া হয়ে আধাপাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন।

সরেজমিন দেখা যায়, উপজেলার রাজগাতী ইউনিয়নের যুগের হাওর ও দুল্লিবিল, গাংগাইল ইউনিয়নের দলিঘাট বিল, চণ্ডীপাশা ইউনিয়নের ঝালিয়া ও ছেতারার বিল, নান্দাইল ইউনিয়নের বলদা ও গজারিয়া বিল এবং খারুয়া ইউনিয়নের কালিয়াদাইর বিলের অধিকাংশ ফসল এখন পানির নিচে।  

কৃষকদের দাবি, নদী-নালা ও খালের নাব্যতা কমে যাওয়া এবং প্রভাবশালী মহলের খাল-বিল দখল করে অপরিকল্পিত পুকুর খনন ও বাড়ি নির্মাণের কারণে সামান্য বৃষ্টিতেই এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষক নুরু মিয়া, লাল মিয়া ও সবুজ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা বছর কষ্ট করে ফসল ফলাই, কিন্তু অল্প বৃষ্টিতেই সব স্বপ্ন পানির নিচে ডুবে যায়। বিলের মাঝে বড় বড় পুকুর (ফিশারি) কেটে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি নালা ও খালগুলো দ্রুত খনন না করলে আমাদের আর বাঁচার উপায় থাকবে না। তারা এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, আমরা মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মূলত অপরিকল্পিতভাবে ফিশারি স্থাপন, বাড়িঘর নির্মাণ এবং খাল-নালার গভীরতা কমে যাওয়ার কারণে এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া কিছু এলাকায় দেরিতে চারা রোপণ করার কারণেও কৃষকরা সময়মতো ধান কাটতে পারেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

আরও পড়ুন

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম