পুরোনো প্রশ্নে পরীক্ষা, ডামুড্যায় কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি
Advertisement
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:২০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ডামুড্যায় এসএসসির একটি কেন্দ্রে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। ঘটনায় শুক্রবার (১ মে) রাত ৮টার দিকে কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওমর ফারুক নামে এক পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
ওমর ফারুক উপজেলার শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করে, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে পরীক্ষা চলছিল। পরীক্ষার শেষ পর্যায়ে অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নপত্র মিলিয়ে সে দেখতে পায় তার প্রশ্নপত্র ভিন্ন। বিষয়টি সে সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের শিক্ষককে জানায়।
জানা গেছে, গত ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আইসিটি বিষয়ে পরীক্ষা চলাকালে ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১২ নম্বর হলে ওমর ফারুককে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে সে বুঝতে পারে, তাকে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দেওয়া হয়েছে, যদিও তিনি নতুন সিলেবাসের শিক্ষার্থী। এ ঘটনায় তিনি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।
এ বিষয়ে ইউএনও সালাহউদ্দিন আইয়ূবী বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে ওই সময় কেন্দ্রসচিব মো. আবদুল মজিদ খান এবং ট্যাগ অফিসার জাহিদুল ইসলামকে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
