Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বৃষ্টি হলেও পর্যাপ্ত পানি বাড়েনি, কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন এখনো সর্বনিম্ন

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:১০ পিএম

বৃষ্টি হলেও পর্যাপ্ত পানি বাড়েনি, কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন এখনো সর্বনিম্ন

ছবি: যুগান্তর

Advertisement

সপ্তাহজুড়ে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত পানি বাড়েনি। রুল কার্ভ অনুযায়ী হ্রদের পানির স্তর এখনো সাড়ে তিন ফুট কম রয়েছে। ফলে পানির অভাবে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন এখনো সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি বন্ধ রয়েছে। একটিমাত্র ইউনিট দিয়ে সর্বোচ্চ ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে।

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কয়েকদিন ধরে বৃষ্টি হলেও কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি জমেনি। ফলে পানির স্বল্পতায় এখনো বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে পাঁচটি ইউনিটের মধ্যে চারটি বন্ধ রাখতে হয়েছে। বর্তমানে কেবল একটি ইউনিট চালু রয়েছে, যেখান থেকে সর্বোচ্চ ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ পাঁচটি ইউনিট সচল থাকলে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

তিনি আরও জানান, চলতি শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যায়। সাম্প্রতিক বৃষ্টিপাতেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। রুল কার্ভ অনুযায়ী বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ৮১ দশমিক ৪৩ ফুট থাকার কথা থাকলেও সোমবার পর্যন্ত তা ছিল ৭৭ দশমিক ৯৮ ফুট, অর্থাৎ এখনো ৩ দশমিক ৪৫ ফুট পানি ঘাটতি রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

পর্যটকশূন্য ভ্যালিতে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

প্রশাসনের ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ অভিযোগ পর্যটকশূন্য ভ্যালিতে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

সাজেক বন্ধ ঘোষণা

সাজেক বন্ধ ঘোষণা

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম