Logo
Logo
×
   

সারাদেশ

বৈদ্যুতিক সেলাইমেশিন বিস্ফোরণে কিশোরীর মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:১৯ পিএম

বৈদ্যুতিক সেলাইমেশিন বিস্ফোরণে কিশোরীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক সেলাইমেশিন বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে শশী আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর গ্রামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরী শশী আক্তার বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর গ্রামের সবুজ প্রামাণিকের মেয়ে। তিনি (শশী) বিকালে নিজ বাড়ির টিনের ঘরে বৈদ্যুতিক সেলাইমেশিনে কাজ করছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় মুহূর্তের মধ্যে ঘরে আগুন লেগে যায়। এতে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই শশীর মৃত্যু হয়।

গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, মৃত শশী আক্তার অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে বাদ দেন। এরপর বাড়িতে সেলাইমেশিনে কাজ করে পরিবারকে সহায়তা করতেন। রোববার বিকালে বৈদ্যুতিক সেলাইমেশিন বিস্ফোরণে ঘরে আগুন ধরে যায় ও পুরো ঘর বিদ্যুতায়িত হয়। এ সময় শশীর পুরো শরীর পুড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাশের ঘরে বাবা সবুজ প্রামাণিক ও মা রত্না আক্তার থাকলেও তারা তাকে রক্ষা করতে পারেননি।

তিনি বলেন, পরিবার থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। আগুনে কয়েকটি ঘর ও আসবাবপত্র পুড়ে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .