Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালী ছাত্রদলের বিক্ষোভ

নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:৪৪ পিএম

নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ

ছাত্রদল

Advertisement

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের নিজ এলাকা নোয়াখালী সদর উপজেলা ও পৌরসভা শাখাসহ বিভিন্ন ইউনিটের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে জেলা সদরের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।

এছাড়া জেলা ছাত্রদলের ১০ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

একই সঙ্গে নাছিরের বিরুদ্ধে ‘পকেট কমিটি’ বাণিজ্যের অভিযোগ এনে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করে। দ্রুত এই কমিটি বিলুপ্ত করা না হলে আগামীতে হরতালসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। পরে তারা জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ সমাবেশে নোয়াখালী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত অনুসারীদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত কর্মীরা বঞ্চিত হয়েছেন।

সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু বলেন, ছাত্রদলের ইতিহাসে এমন বিতর্কিত কমিটি আগে হয়নি। যোগ্যদের মূল্যায়ন না করে অযোগ্যদের পদ দেওয়া হয়েছে, যা তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করেছে।

নাছিরের পারিবারিক পটভূমি নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল নেতারা অভিযোগ করে বলেন, নাছির আওয়ামী লীগ পরিবারের সন্তান, তার বাবা আওয়ামী লীগের ওয়ার্ড মেম্বার। তিনি এখন আওয়ামী লীগের লোক দিয়ে আমাদের প্রাণের দল ছাত্রদলকে ধ্বংস করতে চাচ্ছেন। আমরা আমাদের নেতা তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে এই পকেট কমিটি বিলুপ্ত করার দাবি জানাচ্ছি।

তবে পকেট কমিটির অভিযোগ নাকচ করে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, যারা পদ পাননি তারাও ত্যাগী এটা ঠিক; কিন্তু সবাইকে একসঙ্গে পদ দেওয়া সম্ভব নয়। কমিটি গঠনে যোগ্যতা ও সাংগঠনিক বিষয় বিবেচনা করা হয়েছে। আপনারা আমার ছাত্ররাজনীতির অতীত পদ-পদবিগুলো দেখেন। আমি মামলা-হামলার শিকার হয়েছি। 

এ বিষয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরে বিক্ষোভ শেষে নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবু, তারেক নূর, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ ১০ নেতা পদত্যাগের ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম, সদস্য সচিব মোহাম্মদ সজীব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিনিয়র ছাত্রনেতা আনোয়ার হোসেন রকি, নোয়াখালী কলেজের সাবেক সভাপতি আকবর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাত শুভ, উপজেলা ছাত্রদল নেতা রিজভী, তারেক নূর প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেই ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত

সেই ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

গাড়ি আটকে মালামাল লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ নেতাকর্মীকে শোকজ

গাড়ি আটকে মালামাল লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ নেতাকর্মীকে শোকজ

যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক

যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

আরও পড়ুন

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগানের ভিডিও ভাইরাল, আটক ৪

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগানের ভিডিও ভাইরাল, আটক ৪

সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম