Logo
Logo
×

Advertisement

সারাদেশ

থানায় মামলা করতে গিয়ে গ্রেফতার ছাত্রলীগ নেতা

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪:০৬ পিএম

থানায় মামলা করতে গিয়ে গ্রেফতার ছাত্রলীগ নেতা

রায়পুরে হারুনুর রশিদ নয়ন নামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার।

Advertisement

রায়পুরে হারুনুর রশিদ নয়ন নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছোট ছেলে।

অভিযোগ উঠেছে, নয়নের বড় ভাইকে সম্প্রতি জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে থানার সামনেই মারধরের শিকার হন নয়ন। এ সময় হামলা থেকে বাঁচতে থানায় আশ্রয় নিলে নয়নকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।  

নয়নের ভগ্নিপতি নুর মোহাম্মদ বলেন, কোনো একটা কাজে নয়ন থানার দিকে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে থানায় আশ্রয় নিতে চাইলে সেখানেই তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা থাকলেও তিনি জামিনে ছিলেন।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় নয়নকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকার বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি থানায় কোনো মামলা করতে আসেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের মামলা

নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের মামলা

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম