মাদককারবারিদের ধারাল অস্ত্রের কোপে র্যাবের তিন সদস্য আহত
Advertisement
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:২৯ পিএম
হাসপাতালে চিকিৎসাধীন র্যাব সদস্য
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের ধারাল অস্ত্রের এলোপাতাড়ি কোপে র্যাবের সিভিল টিমের ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টায় ফতুল্লার মাসদাইর বোয়ালীয়া খাল লিচুবাগ এলাকায় বাঁধন কমিউনিটি সেন্টারের পেছনে এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে র্যাব সদস্যদের উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে র্যাব পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে কাউকে গ্রেফতার করতে পারেনি।
আহতরা হলেন- র্যাব সদস্য নাজিবুর, মাহি ও ইব্রাহিম।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি সিভিল টিম মাসদাইর লিচুবাগ এলাকায় অবস্থিত বাঁধন কমিউনিটি সেন্টারের পেছনে মাদক উদ্ধার অভিযানে যায়। ওই সময় মাদককারবারিরা তাদের ওপর ধারাল অস্ত্র হাতে হামলা চালিয়ে র্যাবের তিন সদস্যকে কুপিয়ে পালিয়ে যায়। আহতদের মধ্যে একজনকে ভিক্টোরিয়া হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের নাম কেউ বলতে পারছে না। তবে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
