Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ক্লাস রুমে ফ্যান খুলে ৫ শিক্ষার্থী আহত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ ও ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:৩২ পিএম

ক্লাস রুমে ফ্যান খুলে ৫ শিক্ষার্থী আহত

শ্রেণি কক্ষের সিলিং ফ্যান খুলে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্লাস চলাকালীন শ্রেণি কক্ষের সিলিং ফ্যান খুলে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলো- দ্বিতীয় শ্রেণির দুশিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারা। আর বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্কুলের প্রাক্তন ছাত্র মো. মশিউর রেজা সজীব বলেন, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিদর্শনে এসেছিলাম। সেইসঙ্গে ক্লাসরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওপর থেকে সিলিং ফ্যানটা খুলে পড়ল। তবে ভাগ্য ভালো কারও মাথায় পড়েনি। মাথায় পড়লে হয়তো আজ বড় ধরনের ঘটনা ঘটে যেত। তারপরও ৫-৬ জন শিশু আহত হয়েছে।

আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর বলেন, স্কুলের প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পরই এ ঘটনা ঘটে। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছে। বর্তমানে স্কুলের ভবনটির অবস্থা জরাজীর্ণ। এ স্কুলের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা জরুরি। 

স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালীন সিলিং ফ্যানটি খুলে পড়ে যায়। আসলে অনেকদিন ধরেই স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ জরাজীর্ণ অবস্থার কারণেই এ ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবনের জন্য আবেদন করেছি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি কী করা যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম