Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষা, মাদক ও স্বাস্থ্য কমিটি গঠনের নির্দেশ হুইপ নিজানের

Advertisement

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:১৪ পিএম

শিক্ষা, মাদক ও স্বাস্থ্য কমিটি গঠনের নির্দেশ হুইপ নিজানের

কমলনগর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ।

Advertisement

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

আশরাফ উদ্দিন নিজান বলেন, কমলনগরের উন্নয়নের স্বার্থে জামায়াত, বিএনপি, এনসিপি, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সব মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় 'শিক্ষা, মাদক ও স্বাস্থ্য কমিটি' গঠনের নির্দেশনা দেন। এসব কমিটিতে মেধাবী শিক্ষার্থী, নিবেদিতপ্রাণ শিক্ষক এবং সৃজনশীল মানসিকতার গুণী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষকদের উদ্দেশ্যে হুইপ বলেন, প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিক ও মানবিক শিক্ষায় গড়ে তুলে ইতিবাচক চিন্তাধারার মানুষ হিসেবে তৈরি করতে হবে।   

অনুষ্ঠান শেষে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হোসাইন, এসপি সার্কেল (কমলনগর-রামগতি) সামছুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক এম. দিদার হোসেন প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমি আর বিচার পাব না’—মেহেদী হত্যার চার মাস পর বাবার আক্ষেপ

‘আমি আর বিচার পাব না’—মেহেদী হত্যার চার মাস পর বাবার আক্ষেপ

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম