Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এমপি তুলির আবেগঘন স্ট্যাটাস

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৩৬ পিএম

এমপি তুলির আবেগঘন স্ট্যাটাস

বাবার সহযোদ্ধা দুই প্রবীণ নেতাকে সঙ্গে নিয়ে শপথ গ্রহণ করেছেন সানজিদা ইয়াসমিন তুলি। ফেসবুক থেকে নেওয়া।

Advertisement

বাবা আর বেঁচে নেই, তবুও তার রাজনৈতিক পথচলার স্মৃতি ধারণ করেই শপথ গ্রহণ করেছেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি। বাবার সহযোদ্ধা দুই প্রবীণ নেতাকে সঙ্গে নিয়েই তিনি এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি সম্পন্ন করেন।

মঙ্গলবার (৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তুলি লেখেন, আমার বাবা বেঁচে নেই, তবে বাবার সঙ্গে বিএনপির রাজনীতি করা আমার এলাকার দুই চাচাকে নিয়ে শপথ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বাবার স্মৃতি হিসেবে তাদের সঙ্গে নিয়ে সম্মান জানানোই ছিল আমার শপথ গ্রহণের দিনের বিশেষ মুহূর্ত।

তিনি জানান, তার বাবা মরহুম মো. আক্তার হোসেন নাটোর জেলার লালপুর উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। তার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছেন নুহু ও মজিদ নামে দুই প্রবীণ নেতা, যাদের তিনি এই দিনে পাশে রেখেছেন সম্মান ও স্মৃতির প্রতীক হিসেবে।

রাজনীতির লক্ষ্য সম্পর্কে তুলি বলেন, তিনি ধনী-গরিব, কৃষক-শ্রমিক, জেলে, শিক্ষক, নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করতে চান। এ জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় সানজিদা ইয়াসমিন তুলি বিএনপির দুঃসময়ে নির্যাতিত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত। তার রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য—তিনি ইডেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সদস্য এবং জিয়া স্মৃতি পাঠাগারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।  

এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার সমন্বয়ক টিমের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সারের জন্য কৃষকদের আর লাইনে দাঁড়াতে হবে না: হুইপ দুলু

সারের জন্য কৃষকদের আর লাইনে দাঁড়াতে হবে না: হুইপ দুলু

এমপি আজিজের সমাবেশস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

এমপি আজিজের সমাবেশস্থলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান: হুইপ দুলু

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান: হুইপ দুলু

ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

বিচারক হওয়ার স্বপ্নে বাধা দারিদ্র্য ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

আরও পড়ুন

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না: হামিদুর রহমান

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না: হামিদুর রহমান

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর নামে মামলা

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর নামে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম