Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৪১ পিএম

ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ২৬ শিশুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ১৬ এপ্রিল কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে সাড়ে চার মাস বয়সি এক শিশু হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।  শিশুটি মঙ্গলবার (৫ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাম ছাড়াও নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে সে হাসপাতালে ভর্তি ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ১৭ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৫ শিশু।

গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ১০৫ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৪ জন শিশু।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম