Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোল্ডকাপ ফুটবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আজমেহেরপুর

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:৩২ পিএম

গোল্ডকাপ ফুটবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আজমেহেরপুর

Advertisement

যশোরের বাঘারপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

মঙ্গলবার উপজেলার পাইকপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ফাইনালে আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আজমেহেরপুরের খুদে ফুটবলকন্যারা।

একই ভেন্যুতে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তারা ১-০ গোলে হারায়। উপজেলার ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যশোর-৪ আসনের সংসদ-সদস্য অধ্যাপক গোলাম রসুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশফিকুর রহমানসহ শিক্ষা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টানা সাফল্য বয়ে আনা আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবলারদের জমকালো সংবর্ধনা দিয়ে পুরস্কৃত করবেন এলাকার কৃতী সন্তান শিল্পপতি ওয়ালিদ বিশ্বাস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

৭০ শতাংশ সড়কই বেহাল ভোগান্তি চরমে

যশোর পৌরসভা ৭০ শতাংশ সড়কই বেহাল ভোগান্তি চরমে

অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটাল দুর্বৃত্তরা

অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটাল দুর্বৃত্তরা

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

সরকারের উদ্দেশ্যে পরওয়ার পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম