Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

Advertisement

Icon

নোয়াখালী (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৩৯ পিএম

নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

Advertisement

নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু ও ১ জন আহত হয়েছে। জেলার বেগমগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট এ মৃত্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, বেগমগঞ্জে বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন দীপ দেবনাথ (১৬) নামে আরও এক পরীক্ষার্থী।

বুধবার (৬ মে) দুপুরে চৌমুহনীর চৌরাস্তা-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে। সে স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

তন্ময় সকালে বাসা থেকে হয়ে তার বন্ধু দীপের সঙ্গে আড্ডা দিতে চৌমুহনী চৌরাস্তা এলাকায় যায়। দুপুরে তারা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এদিকে তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছে।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষার্থী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর সিএনজিচালক পালিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই সময় সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পর্শে মো. ফয়সাল (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মা গুরুতর আহত হয়েছেন।

মৃত ফয়সাল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। মে চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, দুপুরে নিজ বসত বাড়িতে কাজ করার সময় অসাবধানতা বশত বিদ্যুৎ তারের সংস্পর্শে আসে ফয়সাল। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। এ সময় ছেলেকে বাঁচাতে তার মা দৌড়ে গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

দীর্ঘদিনের রোগযন্ত্রণা সইতে না পেরে অ্যাসিড পান, যুবকের মৃত্যু

দীর্ঘদিনের রোগযন্ত্রণা সইতে না পেরে অ্যাসিড পান, যুবকের মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম