Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবান থেকে ফিরে জ্বরের পর কোমা, মারা গেলেন অধ্যাপক জুথি

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:১১ পিএম

বান্দরবান থেকে ফিরে জ্বরের পর কোমা, মারা গেলেন অধ্যাপক জুথি

ড. জাকিয়া সুলতানা জুথি

Advertisement

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষক ড. জাকিয়া সুলতানা জুথি মারা গেছেন। তিন দিন কোমায় থাকার পর বৃহস্পতিবার চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ি ময়মনসিংহে তার দাফন সম্পন্ন হয়েছে।

কয়েকদিন আগে বান্দরবান গিয়েছিলেন ড. জাকিয়া সুলতানা জুথি। সেখান থেকে ফেরার পর তার জ্বর হয়। জ্বরের সঙ্গে খিচুনিও দেখা দেয়।

জাকিয়া সুলতানা জুথি (৩৬) সিভাসুর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। 

চিকিৎসকরা জানান, তিনি মশাবাহিত ‘জাপানিজ এনকেফেলাইটিস’ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। কারণ এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির লক্ষণের সঙ্গে জুথির শরীরে দেখা দেওয়া লক্ষণের মিল রয়েছে। তবে অধ্যাপক জুথির ম্যালেরিয়া পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছিল।

জুথির সহকর্মীরা জানান, সপ্তাহ দুয়েক আগে বান্দরবানে গিয়েছিলেন জুথি। তারপর দুদিনের জ্বরে ভুগে খিচুনি দিয়ে অজ্ঞান হয়ে যান।

অধ্যাপক জুথির সহকর্মী সিভাসুর অধ্যাপক শিরিন আকতার গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে জুথির জ্বর আসে। রোববার জ্বর, পাতলা পায়খানা ও বমি হয়। রোববার রাত ১২টার দিকে হঠাৎ ওর শ্বাসকষ্ট শুরু হয়। তখন সে নিজেই গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়। সেখানে সিট না পাওয়ায় তাকে ফ্লোরে রাখা হয়। পরে রাত ২টার দিকে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোর ৬টার দিকে জুথির খিচুনি হয়। হাত-পা বাঁকা হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়।

সোমবার অধ্যাপক জুথির অবস্থা আরও খারাপ হয়। এক পর্যায়ে হার্ট অ্যাটাক হয় এবং তিনি কোমায় চলে যান। সোমবার সন্ধ্যায় এভারকেয়ারে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. কাওসারুল আলম গণমাধ্যমকে বলেন, অধ্যাপক জুথির জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। এমআরআই রিপোর্টে ব্রেইনে চেঞ্জ দেখা যায়। তার ব্রেইন স্ট্রোক হয়েছিল।

তিনি বলেন, দুই সপ্তাহ আগে উনি বান্দরবান গিয়েছিলেন। এটা জেনে আমরা শুরুতেই ম্যালেরিয়া শনাক্তকরণ টেস্ট করাই কিন্তু রেজাল্ট নেগেটিভ এসেছিল।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, জাপানিজ এনকেফেলাইটিস মশাবাহিত ভাইরাস। সেটাও হয়ে থাকতে পারে। বিষয়টি এখনই নিশ্চিত না হয়ে বলা সম্ভব না। আমরা খোঁজ নিচ্ছি। নিশ্চিত হলে জানাতে পারব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম