Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৪৫ পিএম

ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

ফরহাদ হোসেন সোহাগ

Advertisement

চাঁদপুর শহরের দক্ষিণ তরপুরচন্ডী এলাকায় বসতবাড়ির বাগানে ফুলের পরিচর‌্যা করতে গিয়ে একাধিক ভিমরুলের কামড়ে ফরহাদ হোসেন সোহাগ (৪৫) নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুরে তরপুরচন্ডী খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।

সোহাগ ওই বাড়ির মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে। তিনি এক পুত্রসন্তানের জনক। পেশায় তিনি ডেভেলপার ব্যবসায়ী।

সোহাগের চাচাশ্বশুর মো. নাছির আলম বলেন, সোহাগ নিজ বাড়ির বাগানে ফুলগাছের পরিচর‌্যা করতে গেলে একাধিক ভিমরুল তাকে মাথায় কামড় দেয়। মারাত্মক ব্যথা অনুভব হওয়ায় বাড়ির লোকজন তাকে তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান।

এদিকে রাত ৮টায় নিজ বাড়িতে জানাজা শেষে সোহাগের লাশ দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

প্রাণিসম্পদ মন্ত্রী গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট, অতঃপর...

জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট, অতঃপর...

চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম