সড়ক দুর্ঘটনায় নারী পথচারী নিহত
Advertisement
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৯:৪০ এএম
মুন্সীগঞ্জ হাইওয়ে থানা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ইয়াসমিন (৩৬) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসমিন রাজধানীর ঢাকার কদমতলী থানার মুরাদপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপারের সময় একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসমিন গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গুনপুর এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে সড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, ইয়াসমিনের মাথায় গুরুতর আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহ কামাল আখন্দ বলেন, নিহতের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

