ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
Advertisement
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের কালিহাতীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চন্দনাথ সাহা (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার কর্মকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত চন্দনাথ সাহা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার জগন্নাথপুর গ্রামে। তিনি কালিহাতী পৌরসভার কর্মকারপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার দুপুরে দিকে চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।
কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানান, শিশুটির বাবা বাদী হয়ে চন্দনাথ সাহাকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে থানায় আনা হয়েছে। সোমবার ডাক্তারি পরীক্ষা জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হবে।
