গলায় ছুরি ধরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা
Advertisement
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গলায় ছুরি ধরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা করেছে রোমান সরকার নামে এক যুবক।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বর্ধনকুঠি এলাকায় ছোট একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণচেষ্টা করে।
রোমান সরকার উপজেলা বোয়ালিয়া গ্রামের মাসুদ রানার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। উপজেলার বর্ধনকুঠি এলাকায় পৌঁছলে গলায় ছুরি ধরে ছোট একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণচেষ্টা করে রোমান। স্থানীয়রা ঘটনা বুঝতে পেরে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক।
