জামায়াত নেতার পদত্যাগ
Advertisement
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম
পদত্যাগকৃত জামায়াত নেতা মো. রাশেদুল ইসলাম বাবু। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেছেন মো. রাশেদুল ইসলাম বাবু। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে তিনি এ আবেদন করেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু।
এর আগে গত ৩ অক্টোবর উপজেলা আমির বরাবর এ পদত্যাগপত্র জমা দেন রাশেদুল ইসলাম বাবু। আবেদনে তিনি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে শাখা সেক্রেটারির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।
পদত্যাগপত্রে রাশেদুল ইসলাম বাবু উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি তার ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে আসছেন। তবে বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য লিখিত আবেদন জমা দেন তিনি।
এদিকে, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যেন কোনো ধরনের স্থবিরতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে চাঁদ মিয়া নামে একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শফিকুল ইসলাম শামীম বলেন, বিষয়টি জানার পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু বলেন, আবেদন পেয়েছি। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

-6acf41f89042d.jpg)