Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশের পর মাদকাসক্ত সেই ছেলে কারাগারে

Advertisement

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:১৪ এএম

যুগান্তরে সংবাদ প্রকাশের পর মাদকাসক্ত সেই ছেলে কারাগারে

ফাইল ছবি

Advertisement

নেত্রকোনার কলমাকান্দায় আবুল হাসেম নামের এক বৃদ্ধ বাবার অভিযোগের প্রেক্ষিতে তার মাদকাসক্ত ছেলে ইমামুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানাও করা হয়েছে। ইমামুলের বাড়ি কলমাকান্দা সদর ইউনিয়নের কালিহালা গ্রামে।

রোববার (১০ মে) আবুল হাসেমের অভিযোগের প্রেক্ষিতে রাতে উপজেলা প্রশাসন পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তার মাদকাসক্ত ছেলে ইমামুলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ২০০ টাকার অর্থদণ্ড দণ্ড দেন।

এর আগে, গত ৮ মে ‘পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের কোপে বৃদ্ধ বাবা হাসপাতালে’ শিরোনামে যুগান্তরে একটি সংবাদ প্রকাশিত হয়।

আবুল হাসেম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের প্রভাবে সে স্ত্রী, মা ও বাবার ওপর প্রায়ই নির্যাতন চালাত। গত বৃহস্পতিবার গভীর রাতে ইমামুল তার স্ত্রীকে মারধর ও গলা চেপে ধরে। এ সময় বাধা দিতে গেলে আবুল হাসেমকেও মারধর করা হয়।

একপর্যায়ে ইমামুল অন্য ঘর থেকে একটি দা এনে তার দিকে তেড়ে যান। প্রাণভয়ে তিনি নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে বাইরে থেকে দরজায় দা দিয়ে কোপ দিলে দরজা ভেঙে তার হাতের আঙুলে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কলমাকান্দা থানার ওসি আবুল হাশেম বলেন, দণ্ডপ্রাপ্ত ইমামুলকে সোমবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়ল ২ মোটরসাইকেল

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়ল ২ মোটরসাইকেল

বাড়িওয়ালার বাসায় হামলা-ভাঙচুর, দুই শিক্ষিকা বরখাস্ত

বাড়িওয়ালার বাসায় হামলা-ভাঙচুর, দুই শিক্ষিকা বরখাস্ত

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম