Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কচুয়ায় স্কুলছাত্র শাকিব হত্যার রহস্য উদ্ঘাটন

Advertisement

Icon

জিসা আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:২৭ পিএম

কচুয়ায় স্কুলছাত্র শাকিব হত্যার রহস্য উদ্ঘাটন

ছবি: কচুয়ায় স্কুল শাকিব হত্যায় আটককৃক দুই কিশোর ও নিহত শাকিব। ফাইল ছবি

Advertisement

চাঁদপুরের কচুয়ায় চাঞ্চল্যকর 'ক্লুলেস' রাগদৈল আইএম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শাকিব হাসান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে কচুয়া থানা পুলিশ। ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজের প্রায় দুইমাস পর ভিকটিমের মাথার খুলি ও শরীরের হাড় উদ্ধার করা হয়েছে।

কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, নিহত শাকিব হাসান উপজেলার ১নং সাচার ইউনিয়নের জয়নগর (গাজী বাড়ী) এলাকার সৌদি প্রবাসী আব্দুল কাদেরের ছেলে। সে গত বছরের ৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে বাইরে থেকে কেউ নাম ধরে ডাক দিলে ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিল।

পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে শাকিবের দাদা মোন্তাজ উদ্দিন কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। খবর পেয়ে ভিকটিমের বাবা সৌদি আরব থেকে দেশে ফিরে ছেলেকে খুঁজতে থাকেন।

পরবর্তীতে ২৪ নভেম্বর স্থানীয় মোস্তফা নামের এক ব্যক্তি তার কৃষি জমির পাশে ডোবা পরিষ্কার করার সময় মানুষের মাথার খুলি ও হাড়ের অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলি ও হাড়ের সাতটি অংশ উদ্ধার করে অপমৃত্যু মামলা রুজু করে। পরে উদ্ধারকৃত আলামত সিআইডির ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলে পরীক্ষায় সেগুলো শাকিব হাসানের বলে নিশ্চিত হওয়া যায়।

ডিএনএ রিপোর্ট ও ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিহতের বাবা আব্দুল কাদের বাদি হয়ে গত ৭ মে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন এসআই ফ.ম শাহজাহান।

কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তদন্ত শুরু করেন। সোর্স সহায়তায় পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে গত ৮ মে সন্ধ্যা থেকে ৯ মে সন্ধ্যা পর্যন্ত টানা ২৪ ঘণ্টার অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল-কিশোর আরমান গাজী (১৭) এবং মেহেদী হাসান গাজী (১৭)। তাদের উভয়ের বাড়ি কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের জয়নগর (গাজী বাড়ী) এলাকায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করে জানায়, তারা শাকিবকে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবিয়ে হত্যা করে। পরে মরদেহ পানির নিচে রশি দিয়ে বেঁধে রাখে। রাতে মরদেহ তুলে হাত-পা কেটে বস্তাবন্দি করে ইট বেঁধে পানির নিচে ফেলে দেয়, যাতে লাশ ভেসে না ওঠে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে শনিবার (১০ মে) আদালতে সোপর্দ করা হলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের আড়তে ইলিশের ছড়াছড়ি, মিলছে বড় পাঙাশও

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের আড়তে ইলিশের ছড়াছড়ি, মিলছে বড় পাঙাশও

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যার অভিযোগ

খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

বিএনপি নেতা হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

বিএনপি নেতা হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

আরও পড়ুন

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা ‘ক্ষমতার মসনদ’ দখলে ২ এমপিপুত্রের লড়াই

‘ক্ষমতার মসনদ’ দখলে ২ এমপিপুত্রের লড়াই

চাঁদা তুলে জমি কিনলেন গ্রামবাসী স্বপ্নের মাঠ পেল বাবুপুর

স্বপ্নের মাঠ পেল বাবুপুর

গরুহাটের নিয়ন্ত্রণ নিয়ে পাবনায় জোড়া খুন এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম