Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:২০ পিএম

নিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

দুই মাদক কারবারিকে আটকসহ মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

Advertisement

নওগাঁর নিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামসংলগ্ন ধানসুরা-নিয়ামতপুর পাকা সড়কে তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুয়াচরি গ্রামের মেছের আলীর ছেলে মেজবাউল হক বাচ্চু (৩৮) এবং একই এলাকার গোলাম আজমের ছেলে আসাদুজ্জামান নয়ন (২৬)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ামতপুর থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে চৌড়াপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলকে সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি করা হয়। 

তল্লাশিকালে আরোহীদের কাছ থেকে দুটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে- তারা বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদকদ্রব্য নিয়ে নিয়ামতপুরে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম