Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ওসি-ইউএনওকে চকরিয়া বিএনপি সভাপতি

‘কথা না শুনলে রাতে গাট্টি গোল করে রাখো’

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৫:৩৭ পিএম

‘কথা না শুনলে রাতে গাট্টি গোল করে রাখো’

বক্তব্য রাখছেন এনামুল হক। ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

কক্সবাজারের চকরিয়ায় থানার ওসি, ইউএনওসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বিরুদ্ধে। 

রোববার (১০ মে) দলীয় এক অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বক্তব্যে তিনি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না হলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি তার বক্তব্যে বলেন, চকরিয়া থানা সবকিছু দেবে না, চকরিয়া থানা থেকে সবকিছু আমাদের আদায় করতে হবে। আমাদেরটা স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদেরটা কয়লামন্ত্রী না, পানিমন্ত্রী না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছি।

তিনি বলেন, ‘ও ওসি তুই যদি আর হতা ন হনুস রাতিয়া গাট্টি গোল গরা পরিবো।’ অর্থাৎ ওসি, তুই যদি আমার কথা না শুনিস কাপড়চোপড় বেঁধে রাখতে হবে। তিনি বলেন, একইভাবে ইউএনও অফিসের কোনো কর্মকর্তা যদি আমাদের কথা না শোনে, তাহলে রাতে গাট্টি (কাপড়চোপড়) বেঁধে রাখার চেষ্টা করো। 

এনামুল হক বলেন, আরও বড় বড় কর্মকর্তা যারা আছে, অফিসার-পিয়ন (কর্মকর্তা) আছে, আলটিমেটাম দেবেন, এই কাজটা করে দিবি। ১৫ দিন সময় দেবেন। এর ভেতর যদি না করিস, মসজিদ থেকে খাটিয়া আনবো, তোকে ওখানে শুয়াবো। তারপর হয় আমিরাবাদ, না হয় কক্সবাজার পাঠিয়ে দেব। তোর আর থাকতে হবে না। এই হচ্ছে আমাদের করণীয়।

এ সময় অবৈধভাবে মাছের ঘেরে না যাওয়ার জন্য সবাইকে নিষেধ করেন বিএনপির এ নেতা। তবে, বৈধভাবে সবাইকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।  

রোববার (১০ মে) রাতে চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত আজিজনগর চেয়ারম্যান লেকস্থ পিকনিক প্রোগ্রামে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজি, পৌরসভা বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন, নুরুল আমিন কাউন্সিলর, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, আবুল হাসেমসহ চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা।

জানতে চাইলে এ বক্তব্যের কথা স্বীকার করেছেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। তিনি যুগান্তরকে বলেন, আমাদের এলাকা হোম মিনিস্টারের এলাকা। জনগণই তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। তাই কোনো বৈধ কাজ যদি তারা করে না দেন, তাহলে ইউএনও-ওসির এমন পরিণতির কথা বলেছি। 

প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের আগে তিনি এক বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছিলেন,  কিছুদিনের জন্য আমাদের লোভ সামলাতে হবে। আমরা কিছুদিন দখলবাজি, চাঁদাবাজি, বালুমহাল দখল করবো না।

এ বিষয়ে এনামুল হক বলেন, আমি কিছুদিনের জন্য নয়, সারাজীবনের জন্য চাঁদাবাজি-দখলবাজির বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রিজভী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রিজভী

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

মনপুরায় নির্বাচনি পোস্টার লাগানো নিয়ে বিএনপির দুইপক্ষের হাতাহাতি

মনপুরায় নির্বাচনি পোস্টার লাগানো নিয়ে বিএনপির দুইপক্ষের হাতাহাতি

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আরও পড়ুন

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

ইউএনও’র দরজায় বার্তা, বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন

ইউএনও’র দরজায় বার্তা, বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন

টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, পুলিশ সদস্য ক্লোজড

টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, পুলিশ সদস্য ক্লোজড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম