Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কারাগার শুধু বন্দি রাখার স্থান নয়, সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান: ডিসি

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:১৩ পিএম

কারাগার শুধু বন্দি রাখার স্থান নয়, সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান: ডিসি

জেলা ম্যাজিস্ট্রেট কারা প্রাঙ্গণে পৌঁছলে কারা কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা জানান।

Advertisement

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেছেন, কারাগারগুলো কেবল বন্দি রাখার স্থান নয়; বরং এগুলোকে সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বন্দিদের মানবিক উন্নয়ন এবং পুনর্বাসনমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১২ মে) কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।  এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট কারাবন্দিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন। তিনি প্রতিকারযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনসহ কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা ম্যাজিস্ট্রেট কারা প্রাঙ্গণে পৌঁছলে কারা কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানায় এবং গার্ড অব অনার প্রদান করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি কমেছে ৭০%

গাজীপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি কমেছে ৭০%

শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি

শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি

পুরস্কার ঘোষণার পর পুলিশের অভিযানেই মিলল হারানো পিস্তল

পুরস্কার ঘোষণার পর পুলিশের অভিযানেই মিলল হারানো পিস্তল

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের

পকেটের চাবিতেই মিলল নদীতে ভাসা লাশের পরিচয়

পকেটের চাবিতেই মিলল নদীতে ভাসা লাশের পরিচয়

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম