ময়মনসিংহে হামের উপসর্গে চিকিৎসাধীন আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৯৬
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১০ মে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার (১১ মে) বিকালে ৭ মাস বয়সি শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট ২৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ২৬ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে ১৮ জন শিশু বাড়ি ফিরে গেছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ৯৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ২৭০ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪৫ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
